কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মিনিরত্না প্রতিষ্ঠান HLL লাইফকেয়ার লিমিটেড (HLL) জানিয়েছে, তারা ২০২৬ সালে মোট ৪০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ১০ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।
বিভাগ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগের অধীনে ৭টি বিভাগে মোট ৪০টি পদ রয়েছে:
১. ইঞ্জিনিয়ারিং (১৭টি পদ)
• শিক্ষাগত যোগ্যতা: ৬০% নম্বরসহ কেমিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, বায়োমেডিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি ও কম্পিউটার সায়েন্স ব্যাচেলর ডিগ্রি
*২. ফার্মাসিউটিক্যাল সায়েন্স (৬টি পদ)*
• শিক্ষাগত যোগ্যতা: ৬৫% নম্বরসহ B.Pharm ডিগ্রি
*৩. মার্কেটিং (১০টি পদ)*
• শিক্ষাগত যোগ্যতা: MBA Marketing, Digital Marketing, PGDBM, MIB বা MPIB ডিগ্রি
*৪. হিউম্যান রিসোর্স (২টি পদ)*
• শিক্ষাগত যোগ্যতা: এইচআর বিভাগে এমবিএ অথবা MSW, PGDPM, MA PM&IR বা MHRM ডিগ্রি
*৫. সোশ্যাল ওয়ার্ক (১টি পদ)*
• শিক্ষাগত যোগ্যতা: MSW (Medical & Psychiatry) ডিগ্রি
*৬. ডেটা অ্যানালিটিক্স (১টি পদ)*
• শিক্ষাগত যোগ্যতা: ৬৫% নম্বরসহ MBA (ডেটা অ্যানালিটিক্স) ডিগ্রি
*৭. হসপিটাল ম্যানেজমেন্ট (৩টি পদ)*
• শিক্ষাগত যোগ্যতা: ৬৫% নম্বরসহ হসপিটাল ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি
*বয়সসীমা ও বেতন*
• *সর্বোচ্চ বয়স:* ২৭ বছর (সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় প্রযোজ্য)
• *স্টাইপেন্ড:* ট্রেইনি হিসেবে এক বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা
• *ট্রেইনিজমের পর:* ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ এবং সেই অনুযায়ী মাসিক বেতন
*আবেদন প্রক্রিয়া ও ফি*
*আবেদন পদ্ধতি:*
অফিশিয়াল ওয়েবসাইট https://hllmt.cbtexam.in/ থেকে অনলাইন আবেদন করতে হবে।
*আবেদন ফি:*
• জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস: ১,০০০ টাকা + জিএসটি
• সংরক্ষিত প্রার্থীরা: কোনো আবেদন ফি দিতে হবে না
*সিলেকশন প্রসেস*
১. কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পরীক্ষা
২. প্রিলিমিনারি ইন্টারভিউ
৩. সাইকোমেট্রিক অ্যানালিসিস
৪. ডকুমেন্ট ভেরিফিকেশন
৫. সরাসরি নিয়োগ
*গুরুত্বপূর্ণ তারিখ*
• *আবেদন শুরু:* ১৮ ফেব্রুয়ারি ২০২৬
• *আবেদনের শেষ তারিখ:* ১০ মার্চ ২০২৬
এই বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠানের ক্যারিয়ার গঠনের এক চমৎকার সুযোগ। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করতে হবে এবং সময়সীমার আগে আবেদন সম্পন্ন করতে হবে।
HLL লাইফকেয়ারে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ 2026: মাসে ৪০ হাজার টাকা স্টাইপেন্ড
By Avijit Maity
Published on: February 23, 2026
---Advertisement---





